1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দিঘলিয়ায় আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে নবীন বরণ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৪৯|
সংবাদ শিরোনামঃ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ

দিঘলিয়ায় আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, খুলনাঃ- গত ৯ নভেম্বর সকাল ১০ টায় আলহাজ্ব সরোয়ার খাঁন কলেজ অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন । প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য এম সিদ্দিক-উজ -জামান।সহকারী অধ্যাপক শেখ মোঃ মনিরুল হক বাবুল ও সহকারী অধ্যাপক মোঃ লোকমান হোসেনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি যথাক্রমে ডঃ পারভিন সুলতানা , এম মাসুদুল আনিস ও এস এম ছাখাওয়াত হোসেন , সহকরী অধ্যাপক মোঃ শফিকুল আলম , সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম , সহকারী অধ্যাপক নবদ্বীপ ঢালী , সহকারী অধ্যাপক আবদুর রউফ , সহকারী অধ্যাপক নাসরিন সুলতানা , প্রভাষক ফয়সাল আহাম্মেদ , প্রভাষক হাসানুজ্জামান , প্রভাষক হাবিবুর রহমান , প্রভাষক ফেরদৌসুর রহমান , সহকারী শিক্ষক এস এম আলমগীর কবীর প্রমুখ ।

দ্বিতীয় পর্বে প্রদর্শক শেখ মুনির হোসেন শাহীনের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন , বর্তমান সরকার শিক্ষা বান্ধক সরকার।

এ সরকারের আমলে শিক্ষাখাতে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা লাভ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগ করতে হবে।

তিনি বলেন , আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে ।

আমি আশা করি দ্রুত সময়ের মধ্যে এই কলেজটি বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ কলেজে পরিণত হবে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন বলেন , আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ।

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ দিয়েছেন ।

এজন্য তিনি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন , কলেজের সুযোগ্য সভাপতি প্রকৌশলী সেখ মুনির আহমেদের নেতৃত্বে এ কলেজটি অচীরেই একটি মডেল কলেজে রূপান্তরিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com