1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে ১ কোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগে পরীক্ষা স্থগিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান তানোরের শীর্ষ ৫ পদ ও শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে ইউএনও নাঈমা খান: সততা ও দক্ষতায় পাচ্ছেন প্রশংসা

তাড়াশে ১ কোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগে পরীক্ষা স্থগিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪৬২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-

সিরাজগঞ্জের তাড়াশ ফাজিল ডিগ্রি মাদ্রাসা নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. আবুল বাসার। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাদ্রাসার ক্যাম্পাসে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঠিক আগ মুহূর্তে অনিয়ম, বাণিজ্যের অভিযোগে এ পরীক্ষা স্থগিত করা হয়।

অভিযোগ রয়েছে, মাদ্রাসার সভাপতি তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিসহ ম্যানেজিং কমিটি সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান চারপদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতিতে আগেই ১ কোটি টাকা উৎকোচ গ্রহণ করেছেন।

জানা যায়, চারপদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে অধ্যক্ষ পদে ৮ জন, উপাধ্যক্ষ পদে ৫ জন, ল্যাব সহকারী পদে ৮ জন ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৯ জন প্রার্থী আবেদন করেন। শনিবার এসব পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় তাড়াশ সিনিয়র ফাজিল মাদ্রাসা সভাপতি, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ডিজির প্রতিনিধি মাদরাসা শিক্ষা অধিদপ্তর ঢাকার উপপরিচালক (অর্থ) মো. আবুল বাসার, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাদিকুর ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খানসহ পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হন।

এ সময় চারপদে ৪ পরীক্ষার্থীকে রেখেই প্রশ্নপত্র তৈরি করেন। পরীক্ষার্থীদের নিয়ে প্রশ্নপত্র তৈরির করায় অন্যান্য পরীক্ষার্থীরা দেখে ফেলেন। বিষয়টি ডিজির প্রতিনিধিকে অবগত করেন। এমনকি চারপদে ৪ জনের নাম উল্লেখ করে ডিজির প্রতিনিধির কাছে অভিযোগ করেন। ডিজির প্রতিনিধি তাৎক্ষণিকভাবে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com