1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে: আজিজুল বারী হেলাল সাভারে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বিস্কুট কারখানার রমরমা ব্যবসা, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশুরা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১,, সাভারে অনুমোদনহীন ল্যাবরেটরিতে বিষাক্ত অবৈধ ওষুধ তৈরির: তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা ও হুমকি আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি নর্থ খুলনা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক

গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বার্থী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পান্ডে। এ সময় কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন দোলন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, পৌরনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাহ মোহাম্মদ হানিফ, কৃষিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মন্টু লাল মাঝি, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিহার রঞ্জন হালদার, সমাজকর্ম বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস এবং ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক রওশন জাহান মালা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন এবং প্রচার সম্পাদক পলাশ তালুকদার।

সংগঠনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্য কর্মসূচিতে অংশ নেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও হংকংপ্রবাসী সমাজসেবক লায়ন দিদার সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়।

কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো, গাছের পরিচর্যা এবং পরিবেশ রক্ষার দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com