1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী

আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় মোঃ তসলিম মোল্লার বাড়ির সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

বরগুনা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আমতলী থানার এসআই (নিরস্ত্র) মোঃ শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যক্তির কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরগুনার আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী এলাকার মৃত মোন্তাজ ফকিরের ছেলে মোঃ আলম ফকির (৪২) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম চালিতাবুনিয়া এলাকার মৃত আঃ হামেদ খলিফার ছেলে মোঃ ননী খলিফা (৪০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com