1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ বার্থীকে হারিয়ে ফাইনালে কটকস্থল, জিদানের গোলে এগিয়ে থেকে জয় ​দুই বছর পরও বানারীপাড়া থানা ওয়েবসাইটে আ.লীগ নেতাদের ছবি: তথ্য বাতায়ন নীতিমালা উপেক্ষি মাদারীপুরে অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার প্রার্থী প্রফুল্ল সরকারের বরিশালে মাদ্রাসা শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার মাদারীপুরে পুলিশের পৃথক অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল

চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রামের চর রাজিবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলমের নেতৃত্বে থানা পুলিশের কিউআরটি (QRT) টিম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কারিগরপাড়া এলাকা থেকে মো. সাইফুল ইসলাম (৪৬) ও মো. হৃদয় হাসান মুক্তা (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলামের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং হৃদয় হাসান মুক্তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com