
পলাশ তালুকদার, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ২১ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
আয়োজকরা জানান, ২১ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে মোট ৩০ জন নারী পোশাক তৈরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।