1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
​বানারীপাড়ায় জম্বদ্বীপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জম্বদ্বীপ ওয়ারিয়র চ্যাম্পিয়ন আল আকসা জামে মসজিদে প্রথম জুমা দোয়া -মোনাজাতে শেষ হলো উদ্বোধনী আয়োজন ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে মাদারীপুরের শিবচরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির সংবর্ধনা দেবীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালিত গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া’র মতবিনিময় ও দোয়া ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত। বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ

২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের বাকেরগঞ্জে একসঙ্গে নিখোঁজ হওয়া দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার কদমতলী এলাকা থেকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তিন শিক্ষার্থীকে নিরাপদে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো—দাড়িয়াল গ্রামের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুলের মেয়ে হাফসা (১৪) এবং দেলোয়ারের মেয়ে নাদিয়া (১৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিন শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে নিজ নিজ বাসা থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একই সঙ্গে তিন স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় পৃথকভাবে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমান নিখোঁজ তিন শিক্ষার্থীকে দ্রুত ও নিরাপদে উদ্ধারের জন্য বাকেরগঞ্জ থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি অভিযান পরিচালনাকারী টিমকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও তথ্যপ্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হয়।

পুলিশ সুপারের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। একপর্যায়ে ঢাকার কদমতলী থানাধীন ‘ঢাকা ম্যাচ ফ্যাক্টরি’ এলাকা থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীকে শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাদের সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, নিখোঁজের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিন শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিন শিক্ষার্থীকে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। সন্তানদের নিরাপদে ফিরে পেয়ে অভিভাবকেরা বরিশাল জেলা পুলিশ ও বাকেরগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বরিশাল জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো প্রয়োজনে জনগণের পাশে থেকে আইনগত সহায়তা দিতে পুলিশ সর্বদা কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com