1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, নবগ্রামে অভিযান চালিয়ে সরদারসহ গ্রেপ্তার ৮ ​বরাদ্দকৃত সার কৃষকদের হাতে পৌঁছানোর আগেই উধাও: এক দিনেই শূন্য হয়ে যায় গোডাউন! বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের বিশাল ভান্ডার, ৭ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩ কালিয়ায় বাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষর অবসর রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন তেরখাদায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন মাদারীপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি:৭০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও চোরচক্র

গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মো. ইব্রাহীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন।

নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, কলেজের নিয়ম-শৃঙ্খলা ও ভবিষ্যৎ পথচলা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com