1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার। কালকিনিতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

সড়কের পাশে চারার বদলে পড়ে আছে খুঁটি, আগাছায় ঢাকা জীবিত গাছ—এলজিইডির তদারকি নিয়ে প্রশ্ন,,
সরকারি অর্থে বৃক্ষরোপণ, বরাদ্দ প্রায় ৫ লাখ ২৮ হাজার টাকা। পরিকল্পনা ছিল দুই কিলোমিটার সড়কে রোপণ করা হবে ১ হাজার ৭০০টি গাছের চারা। কিন্তু বাস্তবে সেই প্রকল্পের চিত্র যেন উল্টো। সরেজমিনে দুই কিলোমিটার সড়ক ঘুরে পাওয়া গেছে মাত্র ৫০৫টি জীবিত চারা। অধিকাংশ স্থানে চারার অস্তিত্ব নেই, কোথাও পড়ে আছে শুধু খুঁটি, আবার জীবিত চারাগুলোর অনেকগুলোই আগাছায় ঢাকা।

এমন চিত্র দেখা গেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬ নম্বর সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সাপডাঙ্গা থেকে নীলাহাটি সড়কে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে চারা রোপণের চিহ্ন রয়েছে। কিন্তু অনেক জায়গায় চারার পরিবর্তে পড়ে আছে সুরক্ষার খুঁটি। কোথাও খুঁটি রয়েছে, অথচ সেখানে কোনো চারা নেই। আবার কোথাও জীবিত চারা থাকলেও তার পাশে নেই সুরক্ষার ব্যবস্থা।

সরেজমিনে সড়কের উত্তর পাশে ২৫১টি এবং দক্ষিণ পাশে ২৫৪টি—মোট ৫০৫টি জীবিত চারা পাওয়া যায়। অথচ প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী এখানে থাকার কথা ছিল ১ হাজার ৭০০টি চারা।

প্রশ্ন উঠেছে, বাকি চারাগুলো গেল কোথায়? প্রকল্প বাস্তবায়নের পর চারাগুলোর পরিচর্যা ও তদারকি কতটা হয়েছে? সরকারি অর্থ ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের সুফল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে—এসব প্রশ্নের উত্তর চাচ্ছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। দুই কিলোমিটার সড়কে ১ হাজার ৭০০টি গাছের চারা রোপণের জন্য প্রায় ৫ লাখ ২৮ হাজার টাকা ব্যয় ধরা হয়। প্রতিটি চারা রোপণের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৩১১ টাকা। এ অর্থের মধ্যে চারা, পরিবহন, শ্রমিকের মজুরি, খুঁটি, সুরক্ষা ব্যবস্থা ও রোপণ খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চারা রোপণের পর নিয়মিত পরিচর্যা ও তদারকির অভাবে অধিকাংশ চারা নষ্ট হয়ে গেছে। অনেক চারার পাশে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় গবাদিপশুর চলাচলেও চারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দা দয়াল চন্দ্র বলেন,
“গাছগুলো রোপণ করে গেছে। এরপর কাউকে আর দেখিনি। অধিকাংশ গাছ মারা গেছে। রাস্তা যেহেতু উন্মুক্ত স্থান, ছোট চারাগাছ রোপণ করা ঠিক হয়নি।”

আলমগীর হোসেন নামে আরেক বাসিন্দা বলেন,
“চারাগুলো খুবই ছোট ও নিম্নমানের। ছোট চারা, দেখাশোনা নেই, বেড়া নেই—এভাবে চারাগাছ বাঁচিয়ে রাখা সম্ভব নয়।”

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) দেবীগঞ্জ উপজেলা সভাপতি ও সাংবাদিক হরিশ রায় বলেন,
“পরিচর্যা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। বৃক্ষরোপণ করে পরিচর্যা না করলে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হয়।”

অভিযোগের বিষয়ে দেবীগঞ্জ উপজেলা এলজিইডির কর্মকর্তা মো. শাকিল বলেন, “রোপণের পরে কেউ রাতের আঁধারে গাছগুলো ভেঙে দিচ্ছে। বর্তমানে ৬০০ থেকে ৭০০টি চারা হয়তো জীবিত আছে। নতুন করে মৃত চারার স্থানে চারা প্রতিস্থাপন করা হবে।”

তিনি আরও জানান, রোপণের পর চারাগুলোর দেখাশোনার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তির নাম জানতে চাইলে তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। শুধু জানান, ওই ব্যক্তির বাড়ি সোনাহার এলাকায়।

তবে সরেজমিনে ৬০০ থেকে ৭০০টি জীবিত চারা থাকার দাবি মিলেনি। প্রতিবেদকের পরিদর্শনে পাওয়া গেছে মাত্র ৫০৫টি জীবিত চারা। ফলে প্রকল্পের মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তার দেওয়া তথ্যের মধ্যে পার্থক্য নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

পরিবেশ সংশ্লিষ্টদের মতে, শুধু চারা রোপণ করলেই একটি বৃক্ষরোপণ প্রকল্পের সফলতা নিশ্চিত হয় না। রোপণের পর নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার, সুরক্ষার খুঁটি ও বেড়া ঠিক রাখা এবং গবাদিপশুর ক্ষতি থেকে চারাগুলো রক্ষা করা জরুরি।

অন্যথায় সরকারি অর্থ ব্যয়ে বড় অঙ্কের বরাদ্দে বাস্তবায়িত বৃক্ষরোপণ প্রকল্প কাগজে-কলমে সফল হলেও মাঠপর্যায়ে এর কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়।

এখন স্থানীয়দের প্রশ্ন—১ হাজার ৭০০ চারা রোপণের প্রকল্পে জীবিত কেন মাত্র ৫০৫টি? প্রকল্প বাস্তবায়নের পর নিয়মিত তদারকি ও পরিচর্যার দায়িত্বে কারা ছিলেন? আর এত বিপুল অর্থ ব্যয়ের পর প্রকল্পের বর্তমান অবস্থার দায় নেবে কে?

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com