1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৩৫|
সংবাদ শিরোনামঃ
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭ নড়াগাতীতে ইরেসপো-২ প্রকল্পের আওতায় কিশোরদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত কালিয়াতে ঘুষ দাবির অভিযোগ, পিআইওকে ঘিরে তদন্তে প্রশাসন গৌরনদীতে গয়নাঘাটা-চাঁদশী সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও জোরদার করতে নড়াইলের কালিয়া উপজেলায় উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং তামাকবিরোধী কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, তামাক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর হুমকি। তামাকজনিত রোগ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম, প্রচার-প্রচারণা এবং সামাজিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপস্থিত সদস্যরা তামাকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে তামাকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com