1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:১৫|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

মীর ইমরান-মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ৬০৭ (ছয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর মডেল থানাধীন কুনিয়া ইউনিয়নের রাজদরদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,মাদারীপুর সদর উপজেলার রাজধরদী এলাকার আঃ রহমান বেপারীর ছেলে মোঃ এনায়েত বেপারী (৩০) এবং দিয়াপাড়া এলাকার কালু বেপারীর ছেলে তাইজুল ইসলাম (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মহসীন, এসআই মেহেদী হাসান, এসআই রমজান আলী সজলসহ পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কুনিয়া ইউনিয়নের রাজদরদী গ্রামের রহমান বেপারীর বাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আনুমানিক সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে সর্বমোট ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮২ হাজার ১০০ টাকা) এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও নগদ টাকা জব্দ তালিকা মূলে জব্দ করেছে পুলিশ।

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে এবং কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ সকল অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর ও আইনগত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com