1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাঘায় ট্রাকভর্তি অর্ধ কোটি টাকার জিরা লুট - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:৩০|
সংবাদ শিরোনামঃ
ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,,

বাঘায় ট্রাকভর্তি অর্ধ কোটি টাকার জিরা লুট

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীর বাঘায় অর্ধ কোটি টাকার জিরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাতে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জিরার মালিক মিলন হোসেন বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পরে পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে।রাজশাহী ভ্রমণ গাইড

জিরা ব্যবসায়ী মিলন হোসেন রাতেই জানান, তার বাড়ি রাজশাহী শহরে। আড়ানীর ব্যবসায়ী শান্ত কয়েকদিন আগে তার নিকট থেকে এক ট্রাক জিরা কিনতে চান।

এরপর দামদর অনুযায়ী এক ট্রাক জিরা নিয়ে গত বুধবার দুপুরে তিনি বাঘার আড়ানী বাজারে যান। শান্ত জিরাগুলো বুঝে নিয়ে তাকে নগদ ২৫ লাখ টাকা দেন এবং বাকি ২৪ লাখ টাকার একটি চেক প্রদান করেন। ওই চেকের টাকা ব্যাংকে আড়ানী বাজারের ব্যাংক থেকে তুলে দেয়ার নাম করে মিলনকে সাথে নিয়ে হাঁটা ধরেন শান্তসহ কয়েকজন।

এরপর একটি গলির মধ্যে গিয়ে মিলনকে ছুরি ধরে নগদ দেয়া ২৫ লাখ টাকা এবং চেকটি কেড় নেন শান্ত ও তাদের লোকজন।

টাকা ও চেক কেড়ে নেয়ার পরে মিলন হোসেনকে চলে যেতে বলা হয় আড়ানী থেকে। কিন্তু তিনি চলে না গিয়ে টাকার দাবি করতে থাকেন এবং এটা নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। এক পর্যায়ে রাত ১০টার দিকে সমস্ত জিরাগুলো আটকে রাখেন শান্ত এবং তার মামা সুজাত আহমেদ তুফানহসহ তাদের লোকজন।

পরে মিলন বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হককে জানালে তিনিও বিষয়টি নিয়ে গড়িমসি শুরু করেন। শেষে বাধ্য হয়ে মিলন রাতে বাঘা থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাঘা থানার ওসি সিরাজুল করিম বলেন, এ ঘটনা একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সাথে তদন্ত গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com