1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:৫০|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে অবৈধ বালু উত্তোলনে সহযোগিতার আশ্বাস দিয়ে উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তিন সাংবাদিকের বিরুদ্ধে।

অভিযুক্তরা নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ঘটনাটি উপজেলার রনসেন এলাকায়। ভুক্তভোগী জাহাঙ্গীর শেখ, স্থানীয় বাসিন্দা বিলায়েত মাহাজনের ছেলে, জানান তিনি তার একটি জমি থেকে বালু উত্তোলন করে অন্য একটি জমি ভরাট করছিলেন। এ সময় এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি পরিচয়দানকারী সুজন মজুমদার তার কাছে এসে উপজেলা প্রশাসনের জরিমানার ভয় দেখিয়ে ২০ হাজার টাকার বিনিময়ে ২০ দিনের জন্য বালু উত্তোলনের ‘অনুমতি’ দেওয়ার প্রলোভন দেখান।

জাহাঙ্গীর শেখের দাবি, প্রস্তাবে সম্মত হয়ে তিনি প্রথমে ১০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে বাকি ১০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি পরিচয়দানকারী মেহেদী হাসান এবং আঞ্চলিক দৈনিক ‘লোকসমাজ’-এর প্রতিনিধি পরিচয়দানকারী সবুর রানা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

ভুক্তভোগী জানান, তাদের হুমকি এবং ড্রেজার হারানোর আশঙ্কায় তিনি এখনো থানায় লিখিত অভিযোগ করতে সাহস পাননি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো কার্যক্রমের অনুমোদন দেওয়া হয় না। কেউ প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌস বলেন, “উপজেলা প্রশাসন কখনোই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয়। কেউ প্রশাসনের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই বিষয়ে জানতে চাইলে সুজন মজুমদার বলেন, তিনি এই বিষয়ে কিছু জানেন না এবং অভিযোগকারী ব্যক্তিকে চিনেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজন মজুমদার, সবুর রানা ও মেহেদী হাসানের সাংবাদিকতার পরিচয় দিয়ে ও উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে পূর্বেও চাঁদাবাজি, প্রশাসনিক দপ্তরে হয়রানি সৃষ্টি এবং বিভিন্ন কর্মসূচির নামে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com