1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জ থানা পুলিশে ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রবাসীর স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া’র মতবিনিময় ও দোয়া ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত। বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা—হামলা থেকে এমপির পদত্যাগ মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

দেবীগঞ্জ থানা পুলিশে ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রবাসীর স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাহার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পিংকির সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের পর অনলাইনে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর স্বামী কর্মসূত্রে মালয়েশিয়ায় পাড়ি জমান। এরপর পিংকি স্বামীর বাড়ি সোনাহার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এসে শ্বশুর-শাশুড়ির সঙ্গে বসবাস শুরু করেন। প্রথমদিকে পরিবার তাকে মেনে নিলেও পরবর্তীতে দাম্পত্য কলহের সৃষ্টি হয় বলে পারিবারিক সূত্র দাবি করেছে।

নিহতের শাশুড়ির অভিযোগ, পিংকি বিভিন্ন যুবকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। বিষয়টি স্বামী জানতে পারলে তাদের মধ্যে দূরত্ব ও ঝামেলা বাড়ে।

পারিবারিক ও স্থানীয়দের তথ্যমতে, ঘটনার দিন সকালে পিংকি নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন—এমন একটি ভিডিও স্বামীকে পাঠান। বিদেশে অবস্থানরত স্বামী বিষয়টি টের পেয়ে দ্রুত পাশের এক আত্মীয়কে ফোন করে বিষয়টি জানান এবং দ্রুত উদ্ধার করতে বলেন। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে পিংকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।খবর পেয়ে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আওতাধীন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছাত্তারভাইয়া গ্রামে। মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com