1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:১২|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

কালিয়ায় প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া,নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলায় প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এসব গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৬০ জন নিবন্ধিত প্রান্তিক জেলের মাঝে গরু প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু পালনের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) আবু রায়হান, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দসহ উপকারভোগী প্রান্তিক জেলেরা।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মাছ ধরার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com