1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নিউ আল-আমিন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৪২|
সংবাদ শিরোনামঃ
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে”নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়েছে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার

নিউ আল-আমিন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া,নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকায় নিউ আল-আমিন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা জানুয়ারি ২০২৬) রাত ৭টায় সমিতির কার্যালয়ে (মূলশ্রী) সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমবায় সমিতির সভাপতিত্ব করেন মোঃ আবুল কালাম সিকদার ও সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুজ্জামান চৌধুরী।

সমিতির সাধারণ সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।মোঃ তরিকুল ইসলাম (সেক্রেটারি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমিতির উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপস্থিত ছিলেন, মোঃ শাহাবুদ্দিন সিকদার (সভাপতি), মোঃ ওহিদ শেখ (ক্যাশিয়ার), ডুয়েল সিকদার(নির্বাহী সদস্য) মোঃ মামুন (নির্বাহী সদস্য), মোঃ কবির সরদার, তহিদ শেখ, মোঃ রাসেল মোল্লা প্রমুখ।

ডুয়েল সিকদার বলেন, সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন ও সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। নিউ আল-আমিন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও ন্যায়ের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং সমবায় চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com