1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে ইউনিয়ন বিএনপির সভাপতির ও তার ভাতিজার আতঙ্কে একটি পরিবার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ২:৪০|
সংবাদ শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে গৌরনদীতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। রাজশাহীতে বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবী নাদেওয়ায় সরকারি কর্মকর্তাকে কুপিয়ে জখম দেবীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াগাতীতে পেট্রোল পাওয়া যাচ্ছে না,স্থানীয় মোটরসাইকেল চালকদের চরম অসন্তোষ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি, থানায় জিডি দিনে গরম, রাতে শীত, রোগবালাইয়ে আক্রান্ত কালিয়ারর প্রত্যন্ত এলাকার মানুষ,চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড় নবাগত বরিশাল পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা গৌরনদীতে অবাধে চলছে জাটকা নিধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের

উজিরপুরে ইউনিয়ন বিএনপির সভাপতির ও তার ভাতিজার আতঙ্কে একটি পরিবার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের মাহবুবুর রহমান মিয়ার পৈত্রিক ও ক্রয় সুত্রে ভোগ দখলিয় জমিতে অবৈধ অনুপ্রবেশ ও বিরোধের জেরে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও প্রতিকার পাওয়ার লক্ষ্যে গত ৪ এপ্রিল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।উক্ত মোকদ্দমায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা উজিরপুর থানার নিকট প্রেরণ করেন। থানা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক বিবাদীদের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে শিকারপুর ইউনিয়নে বিএনপির সভাপতি আব্দুর রব মিয়ার নেতৃত্বে তার ভাতিজা গৌরনদী আওয়ামীলীগ নেতা,গৌরনদীর সাবেক মেয়র হারিস বাহিনীর ক্যাডার আওয়ামীলীগের দোষর মো: মাহাফুজ মিয়া ও একই বাড়ির সালাউদ্দিন মিয়া ও সন্ত্রাসীরা একত্রিত হয়ে বিগত ৬ মে ভুক্তভোগী মাহবুব মিয়ার জমির বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ হাজার টাকা মূল্যর গাছ কেটে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী মাহবুবুর রহমান বাধা দিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে চলে যায় এবং যাবার সময় ছোট বড় মোট ২৫ টি গাছ ভেঙে ফেলে। ভুক্তভোগী মাহবুবুর রহমান জীবন রক্ষার্থে বসত ঘরে বন্দি অবস্থায় তদন্তকারী কর্মকর্তাকে ফোন দিয়ে অবহিত করলে তিনি বিজ্ঞ আদালতে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেন বলে জানান ভুক্তভোগী মাহবুব রহমান । আদালতে মামলা দেয়ার পরেও দুইবার গাছ কেটে নিয়ে যায় রব বাহিনী।এ বিষয়ে ভুক্তভোগী মাহবুবুর রহমান বলেন আমার ভোগ দখলীয় সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশ করে বিএনপি নেতা আব্দুর রব মিয়ার নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী মাহফুজ আমার গাছ কেটে নিয়ে যায়। এমতাবস্থায় আমিও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অভিযুক্তদের বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে আব্দুর রব ও মাহফুজ মিয়ার সাথে যোগাযোগ করলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com