1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো স্বামী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪৫|
সংবাদ শিরোনামঃ
নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

উজিরপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো স্বামী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপার গ্রামে এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত নারীকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনা  উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়, অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গাজীরপাড় গ্রামের মোঃ আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে মোসাম্মৎ রহিমা বেগমের(৩৫) এর সাথে আঠারো বছর পূর্বে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মাগুরা গ্রামের মৃত আব্দুর রব আকনের পুত্র মোঃ হাবিবুর রহমান আকন (৩৫)এর  সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

 তারই ধারাবাহিকতায় রহিমা বেগমকে চাপ সৃষ্টি করে কয়েক দফা মোটা অংকের যৌতুক আদায় করে নেন তার স্বামী হাবিবুর রহমান। সম্প্রীতি ২৫ নভেম্বর সকাল ৯ টায় হাবিবুর রহমান স্ত্রীর বাড়িতে এসে পুনরায় ২লক্ষ টাকা  ব্যবসার জন্য দাবি করেন। এতে রহিমা ও তার পরিবার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, রহিমা বেগমের  স্বামী হাবিবুর রহমান ক্ষিপ্তহয়ে বেদম মারধর করে পালিয়ে যায়।

খবর পেয়ে রহিমার বড় বোন  সালমা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করেন।এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমান আকনকে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। উজিরপুরনমডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান এই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com