1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৭:২৬|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বুলবুলের বিকল্প দেখছেনা নেতা কর্মী’রা সাব্বির হত্যার প্রতিবাদে রাস্তায় মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে গভীর রাতে বাড়ির ছবি তোলা, দীর্ঘদিন ধরে উত্যক্ত- আতঙ্কে রাজশাহীর তরুণী সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বোনের ইন্তেকাল দেবীগঞ্জে পরিসংখ্যান পূর্বের কর্মকর্তার ভুলে চলতি অর্থবছরের ভিজিএফ বরাদ্দে ভোগান্তি,, দেবীগঞ্জ থানা পুলিশে ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রবাসীর স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য,, চাপাইল সেতুতে পার্কিং সংকট ও অব্যবস্থাপনা, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি আশঙ্কা নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার। রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের জোরালো দাবি উঠেছে। কে ভোট দিলেন, কে দিলেন না, সবায় আমার: এমপি মিলন

টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

নানান কল্পনা জল্পনা শেষে বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী বছর ২০২৫ সালে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

যেখানে বলা হয়েছে, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবায়েরপন্থিদের অধীনে ও দ্বিতীয় পর্ব সাদপন্থিদের অধীনে অনুষ্ঠিত হবে।

ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।

তাবলিগের একাংশের মুরুব্বি ও ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই পক্ষ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।

একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে আছেন আলমী শুরাপন্থি বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com