1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
৩৩-তম জাতীয় সাঁতার ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৭:২০|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বুলবুলের বিকল্প দেখছেনা নেতা কর্মী’রা সাব্বির হত্যার প্রতিবাদে রাস্তায় মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে গভীর রাতে বাড়ির ছবি তোলা, দীর্ঘদিন ধরে উত্যক্ত- আতঙ্কে রাজশাহীর তরুণী সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বোনের ইন্তেকাল দেবীগঞ্জে পরিসংখ্যান পূর্বের কর্মকর্তার ভুলে চলতি অর্থবছরের ভিজিএফ বরাদ্দে ভোগান্তি,, দেবীগঞ্জ থানা পুলিশে ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রবাসীর স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য,, চাপাইল সেতুতে পার্কিং সংকট ও অব্যবস্থাপনা, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি আশঙ্কা নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার। রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের জোরালো দাবি উঠেছে। কে ভোট দিলেন, কে দিলেন না, সবায় আমার: এমপি মিলন

৩৩-তম জাতীয় সাঁতার ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘ম্যাক্স গ্রুপ ৩৩ তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গত মঙ্গলবার (১২-১১-২০২৪) ঢাকার মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি তাঁর ভাষণে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাঁতারুদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে আরও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার আহ্বানা জানান, যাতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশ ও জাতির সুনাম বয়ে আনতে পারে।সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং অংশগ্রহণকারী সাঁতারুসহ সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।

গত ০৯ নভেম্বর ২০২৪ তারিখ থেকে ০৪ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ-সহ মোট ৭০ টি টিমের প্রায় ৭৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দল ৩২ টি স্বর্ণ, ২৬ টি রৌপ্য ও ১২ টি ব্রোঞ্জসহ মোট ৭০ টি পদক লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী দল ১০ টি স্বর্ণ, ১৫ টি রৌপ্য এবং ২৩ টি ব্রোঞ্জসহ মোট ৪৮ টি পদক লাভ করে রানার্সআপ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com