1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশের আলো"র (১৬) বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশের আলো”র (১৬) বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইমঃ- জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার অগ্রযাত্রার (১৬ বছরে) পদার্পণ উপলক্ষে চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুর জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ও ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোবারক হোসেন চৌধুরী।

এসময় তিনি বলেন, শিশুদের চোখে আগামীর স্বপ্ন।
ওরা হতে চায় আগামী দিনের সুলতান। হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী। যাদের রং তুলির আঁচড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও বেশি পরিচিত করে তুলবে।

তিনি আরও বলেন, প্রত্যেক শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।শিশুদের জন্য করা এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের ভেতরে আমাদের সংস্কৃতির চেতনা জাগাতে হবে। তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ডাঃ মোবারক হোসেন চৌধুরী বলেন, সাহসী সাংবাদিকতা ও বর্তমান সময়ে চ্যালেঞ্জিং সাংবাদিকতাকে এগিয়ে নিচ্ছে বাংলাদেশের আলো’। আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি। বাংলাদেশের আলো সত্য প্রকাশে নির্ভীক। নানা চাপ উপেক্ষা করে পত্রিকাটি সত্য প্রকাশ করে। নিপীড়িত মানুষের দুর্দশার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই পত্রিকাটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। পত্রিকাটি শতবছর ছাড়িয়ে যাক এটাই প্রত্যাশা করছি।

চিত্র প্রশিক্ষক ও দৈনিক আদিবাংলা পত্রিকার বার্তা সম্পাদক অভিজিত রায়ের সভাপতিত্বে সাংবাদিক এবং নাট্যকর্মী আলমগীর হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া প্রধানীয়া, চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাড রফিকুজ্জামান রনি।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ পাটোয়ারী, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি শেখ আল মামুন, চাঁদপুর সময় পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোসাদ্দেক আল আকিব, প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, চর্যাপদ সাহিত্য একাডেমির প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম সজীব।
এসময় চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবকসহ সুধীমহল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় স্কুলে অধ্যায়নরত প্রথম থেকে আষ্টম শ্রেণী পর্যন্ত শতাধিকের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে সাদা কাগজের ক্যানভাস, রঙ-পেন্সিলের আঁকিবুকিতে মুখরিত হয় চাঁদপুর প্রেসক্লাব।

এসব ক্ষুদে চিত্রশিল্পীরা ক-খ-গ- তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। তারা যথাক্রমে জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা, জুলাই আগস্ট এর গ্রাফিতি এই কয়টি বিষয়ে উপর ছবি আঁকে।

আগামী ২৩ নভেম্বর পত্রিকার অগ্রযাত্রার ১৬ বছর পদার্পণে চাঁদপুর প্রেসক্লাবে আলোচনা সভা, কেককাটা ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের দেওয়া হবে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com