1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ তুচ্ছ বিরোধে রণক্ষেত্র ভূরঘাটা, দোকানে হামলা সংঘর্ষ, লুটপাটের অভিযোগ, আহত ২০ গৌরনদীতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক অভিযান, পরিষ্কার হচ্ছে ময়লার ভাগাড় গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

কালিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়ায় নজরুল বর্ষ ২০২৬-২০২৭ পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ জুলাই ২০২৬ খ্রি. (শনিবার) কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাতথ্যের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আবৃত্তি, সংগীত ও নৃত্য ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের প্রতিনিধি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ, ১নং পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা শাহীদ আলী, ২নং কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বশীল ও কর্তব্যরত কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। চমৎকার একটি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com