1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৭:৪১|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

মো.হেমায়েত হোসেন খানঃ- মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকার সাবেক ইউপি সদস্য মহসিন আকন হত্যা মামলার এজাহার ভুক্ত প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর অভিযানিক দল।

শুক্রবার (১১ অক্টোবর) তাকে বরিশাল সদর উপজেলার রাহাত আনোয়ার হাসপাতাল এলাকা গ্রেপ্তার করে, মাদারীপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এবিষয়ে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান,মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে গত (৫ সেপ্টেম্বর) রাত্র ৮,৩০ ঘটিকার সময় ওই এলাকার একটি বাজারে চায়ের দোকানে চা পান করার সময় আসামি রাজ্জাক মুন্সীসহ তার সহযোগীরা, রামদা, ছুরি, ছ্যান, লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি নিয়ে ভিকটিমের ওপর অর্তকিত হামলা চালায়। জানা যায়,গ্রেফতারকৃত আসামিদের সাথে পূর্ব থেকেই ইউপি সদস্যদের সাথে বিরোধ চলিয়া আসছিল।

এসময় রাজ্জাক মুন্সী তার হাতে থাকা গরু জবাই করা ছুরি দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বাম পাজরের নিচে কোপাইয়া গুরুতর রক্তাক্ত জখম করে এতে নিহত ইউপি সদস্যের পেটের নাড়িভুড়ি পর্যন্ত বের হয়ে যায়।

এসময় স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে ইউপি সদস্য চিকিৎসাধীন অবস্থায় (৮ সেপ্টেম্বর) ঢাকায় মারা যায়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে র‌্যাব-৮ এর সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং সিপিএসসি কোম্পানী, বরিশালের একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে বরিশাল জেলার সদর থানাধীন রাহাত-আনোয়ার হাসাপাতাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকার মৃত শাহজাহান মুন্সীর ছেলে রাজ্জাক মুন্সী(৩২)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com