1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২৪ জনের নামে থানায় এজাহার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:৪৫|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

নড়াইলে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২৪ জনের নামে থানায় এজাহার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচির ওপর উপর অতর্কিতভাবে বিভিন্ন প্রকার অস্ত্র-সস্ত্রে ও বিস্ফোরক দ্রব্য নিয়ে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ও তার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ ২৪ জনের নাম উল্লেখ করে এজাহার জমা হয়েছে নড়াইল সদর থানায়।

এজাহারে অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনকে আসামী করা হয়েছে। নড়াইল সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন।

নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বে দায়েরকৃত মামলার সাথে এজাহারটিকে যুক্ত করে তদন্ত করা হবে। একই ঘটনায় নতুন কোন মামলা হবে না।

এজাহারে অন্যান্য আসামীদের মধ্যে রয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম নবী, অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, সাবেক ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, আওয়ামী লীগ

নেতা বোরহান, অসীম কাপুড়িয়া,সিঙ্গাশোলপুর ইউপির সাবেক চেয়ারম্যান উজ্জল শেখ প্রমুখ।এজাহারে অভিযোগ করা হয়েছে,গত ৪ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী সংগ্রামী ছাত্র-জনতার মিছিল নিয়ে নাকসী থেকে চিত্রা সেতুর পশ্চিমপ্রান্তে পৌছালে পূর্ব পরিকল্পিতভাবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের সারাদেশ ব্যাপি খুন, গুম, জখমের হুকুম পেয়ে অন্যান্য আসামীরা আসামীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে হামলা চালায়। আসামীদের বেপরোয়া হামলা, গুলি ও বোমার বিস্ফোরণে অনেকেই গুরুতর রক্তাক্ত জখম হয়। নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘গত ৪ আগস্টের ঘটনায় গত ১০ সেপ্টেম্বর নড়াইল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১০। ৫ অক্টোবর সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে যে এজাহারটি দিয়েছে এটি ১০ সেপ্টেম্বরের মামলার সাথে যুক্ত করে তদন্ত করা হবে। জমা দেয়া এজাহারে নতুন যাদের নাম আছে শুধুমাত্র তারাই পূর্বের মামলার সাথে যুক্ত হবে। একই ঘটনায় একাধিক মামলা নেয়ার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com