1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল

রাজশাহী বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রবিবার সকাল সাড়ে দশটায় নগরীর জিরোপয়েন্টে সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি,বর্ণাঢ্য র‍্যালিটি সাহেব বাজার, মনি চত্বর হয়ে পুনরায় সাহেব বাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন,শিক্ষককাই একমাত্র ব্যক্তি, যারা অন্যের সন্তানের সাফল্য দেখে নিজে গর্ববোধ করেন। শিক্ষকেরায় জাতি গড়ার কারিগর, ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। শিক্ষক দিবসটির প্রতিপাদ্য বিষয় যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক,শিক্ষকের স্বল্পতা কাটানো বৈশ্বিক দাবি,বর্তমান প্রেক্ষাপটে

বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৮০ ভাগেই নিয়ন্ত্রণ করে বেসরকারি শিক্ষকগণ বর্তমানে শিক্ষকদের যে বাড়ি ভাড়াও বেতন ভাতা দেওয়া হয় তা মানসম্মত নয়। বর্তমান খাদ্য দ্রব্যের

উদগগতি বাজারে একজন শিক্ষকের ১২০০০-১৪০০০ হাজার টাকা বেতনে পেয়ে আর্থিক সামাজিকভাবে বেঁচে থাকা খুবই কষ্টকর। এই আধুনিক যুগেও শিক্ষকদের পেশাগত উন্নয়ন,মানসিক সুস্থতা কিংবা আধুনিক পাঠদানের জন্য সহযোগিতামূলক কাঠামো এখনো সীমিত।

যাহা শিক্ষার মানকে ব্যাহত করে এবং শিক্ষকদের পেশায় টিকে থাকার আগ্রহকেও কমিয়ে দেয়। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান ও প্রতিষ্ঠান পরিচালনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ।

পারস্পরিক সমর্থন,জ্ঞান বিনিময় ও সম্মিলিত দায়িত্ববোধকে অগ্রাধিকার এবং শিক্ষকদের পেশারমান উন্নয়ন ও সুস্থতার জন্য অপরিহার্য। শিক্ষকদের মানসম্মত বেতন ভাতা বৃদ্ধি আবাসন খাতকে উন্নত বৈষম্যর সমতার জোরদার করা দরকার।

এর মাধ্যমে শিক্ষকেরা হবেন আরও দক্ষ ও আত্মবিশ্বাসী, আর শিক্ষার্থীরা পাবে আরও সমৃদ্ধ ও কার্যকর শিক্ষা—যা শেষ পর্যন্ত জাতির ভবিষ্যৎকে করবে আলোকিত। বর্তমান অন্তবর্তী সরকারের কাছে জোরালো দাবি,শিক্ষাক্ষেত্রে ঘুষ দুর্নীতি বৈষম্য দূরীকরণ করে,শিক্ষার মান উন্নয়নের আহ্বান জানান।

সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃ কামরুল আহসান, সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর। ড.মোঃ কুদ্দুসুর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর।ড. ওবায়দুল্লাহ,সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী রাজশাহী জেলা।
অধ্যক্ষ মাহবুবুল হাসান বুলবুল,উপদেষ্টা,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর। অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন,সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর ও উপদেষ্টা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রিপন,শিক্ষক ফেডারেশন নেতা রাজশাহী প্রমুখ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com