
সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধিঃ-স্বৈরাচার হাসিনা সরকারের আমলে পুলিশ বাহিনীর পেটোয়া দুই কর্মকর্তা শেখ মারুফ হাসান ও শেখ মেহেদী হাসান পলাশ কে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২৩ শে আগস্ট ~ ২০২৪ ইংরেজি বৃহস্পতিবার বেলা ১২ টায় খুলনা জেলার তেরখাদা উপজেলা বিএনপি’র উদ্যোগে তেরখাদা টি এন্ড টি চত্বরে মানববন্ধনে বক্তারা অবিলম্বে অতিঃ আইজিপি ( অবঃ) শেখ মারুফ হাসান, অতিঃ ডিআইজি শেখ মেহেদী হাসান পলাশ কে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাউছার আলী।তিনি বলেন, খুনি শেখ হাসিনা সরকারের কুলাঙ্গারেরা আমাদের ঘরে থাকতে দেয়নি।
এই দুষ্কৃতিকারী দলের সদস্যরা আমাদের উপর নানাভাবে মামলা হামলা চালিয়েছে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী,সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন,যুগ্ম আহবায়ক মোঃ একরাম হোসেন জমাদার,উপজেলা যুবদলের আহবায়ক মোল্লা হুমায়ুন কবীর,যুগ্ন আহবায়ক সেখ আজিবার রহমান,রবিউল ইসলাম লাখু,মোঃ গোলাম মোস্তফা ভুট্টো,
মোঃ সাইফুল ইসলাম,শেখ ওহিদ মোড়ল,মোল্যা কামরুল ইসলাম,মোঃ শামীম আহমেদ রমিজ,ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগর,
চৌধুরী মেহেদী হাসান,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী আছাবুর রহমান,মোঃ ফোরকান আলী, হাসিব ফকির,মোঃ আসাদ,আবু তালেব শেখ, মুন্না পারভেজ,ইকরামুল শিকদার,উপজেলা বিএনপি’র সদস্য মোল্লা পাবেল আহমেদ,কবির আহমেদ প্রমূখ।