1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জ র‍্যাব-১২'র অভিযান চালিয়ে ৪৮১ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির চার অভিযান, সাড়ে ৬ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০; ফায়ার সেফটি নিয়ে গুরুতর প্রশ্ন

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অভিযান চালিয়ে ৪৮১ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন এলাকা থেকে ৪৮১ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি ট্রাক জব্দ।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, নীলফামারী হতে গাজীপুরগামী ১টি ট্রাকযোগে ১ জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে

১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং ভোর ০৪.০০ সময় সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন কড্ডা কৃষ্ণপুর গ্রামস্থ মোঃ ফরিদুল ইসলাম শেখ পিতাঃ মৃত হায়দার আলী শেখ এর বসত বাড়ির দক্ষিণ পার্শে¦ হাইওয়ের উপর” একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালিন উপরোক্ত স্থানে ১টি ট্রাক যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-৭৩০৯ আসতে দেখে ট্রাকটি সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থল থেকে সন্ধিগ্ধ মোঃ জুয়েল হোসেন পিতা-মৃত আইয়ুব আলী, সাং-কামতারা, পোঃ- বুড়িগঞ্জ, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে ট্রাকের উপরে ৪৮১ বোতল ফেন্সিডিল লুকানো আছে।

এছাড়া ও মাদক ব্যবসায়ীর সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড এবং ১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com