1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জে তাড়াশ চলনবিলে ইরি ধানের বাম্পার ফলন তীব্র তাপদাহেও কৃষকের মুখে হাসি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:১৬|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

সিরাজগঞ্জে তাড়াশ চলনবিলে ইরি ধানের বাম্পার ফলন তীব্র তাপদাহেও কৃষকের মুখে হাসি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ মুনসুর আলী,তাড়াশ প্রতিনিধিঃ- সারাদেশে তীব্র গরম ও তাপপ্রবাহ চলছে, তীব্র গরমে চলনবিলের কৃষকেরা আগাম জাতের ইরি বোর ধান কাটা শুরু করেছে। ধানের বাম্পার ফলন ও বাজারে নতুন ধানের ভালো দাম যাচ্ছে।

আবহাওয়া অনুকূলে আর দাম ভালো থাকলে কৃষকরা অনেক লাভবান হবে বলে আশা করা যায়। শষ্য ভান্ডার খ্যাত চলনবিলে প্রতি বছর বিপুল পরিমাণ ইরি বোর ধানের চাষ হয়ে থাকে,ধানের ফলনও বেশি ভালো হয়। প্রচন্ড রোদ আর গরমে অনেক আগেই ধান পাকছে।সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাঠে মাঠে অনেক আগেই ধান কাটা পুরোদমে শুরু করেছে। এখন চলছে ধান কেটে মারাই করে ঘরে তোলার ধুম।

এলাকায় অতিরিক্ত তাপদাহের কারণে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। জানা যায় এ বছরে তাড়াশ উপজেলায় ৩০ হাজার ৫০ হেক্টর জমিতে ইরি বোর ধান চাষা হয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদের বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে, এছাড়াও বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে চাষাবাদ সহজ এবং খরচ কমছে।

এলাকার কয়েক জন কৃষক বলেন,অন্য বছরের চাইতে এই বছর আবহাওয়া ভালো থাকায় ধানের ফলন অনেক বেশি। প্রচন্ড রোদের কারণে শ্রমিকরা মাঠে কাজ করতে যাচ্ছে না। অধিকাংশ কৃষক হারভেষ্টারের সাহায্যে ধান কেটে ঘরে তুলছেন।ঝড় বৃষ্টির আগে পাকা ধান ঘরে তোলার চেষ্টা করছেন। এ বছরে তাড়াশ উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রণোদনা দেয়াসহ সব রকম পরামর্শ ও সাহায্য করা হচ্ছে। প্রাকৃতিক কোন দুর্য্যেগের কবলে না পড়লে কৃষক অনেক লাববান হবে বলে আশা করা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com