1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাংবাদিক উৎপল মির্জার বাড়িতে হামলায় চার জনকে গ্রেফতার করেছেন পুলিশ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা

সাংবাদিক উৎপল মির্জার বাড়িতে হামলায় চার জনকে গ্রেফতার করেছেন পুলিশ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ- পাবনায় মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো প্রধান সাংবাদিক উৎপল মির্জার বাড়িতে হামলার ঘটনায় চার জনকে আটক করেছেন পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার দুপুরে পাবনা পৌর সদরের দিলালপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করেছেন সাংবাদিক।

আটককৃতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী মুসলিমা খাতুন, পাবনা পৌর সদরের আরিফপুর মহল্লার আব্দুর রহমান মোল্লার ছেলে মোবারক মোল্লা, দিলালপুর মহল্লার জহুরুল ইসলাম ও তানভীর ইসলাম।

সাংবাদিক উৎপল মির্জা ডেইলি স্টারকে জানান, দুপুরে একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। সে সময় তিনি বাড়িতে ছিলেন না। হামলাকারীরা তাকে গালিগালাজ ও বাসার তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে।

স্ত্রীর কাছ থেকে ফোনে হামলার খবর শুনে তাৎক্ষণিক পুলিশ সুপারকে জানান উৎপল মির্জা। সঙ্গে সঙ্গেই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে চার জনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি জানান, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পেছনে কারা ছিল, কী কারণে এই হামলার ঘটনা সব খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় নিরাপত্তাহীন বোধ করছেন বলে জানিয়েছেন সাংবাদিক উৎপল মির্জা।

তিনি বলেন, ‘হামলাকারীরা বহিরাগত, তাদের আগে কখনো এলাকায় দেখা যায়নি। তাদের ভাড়া করে নিয়ে আসা হয়েছে বলে মনে হচ্ছে। কেন, কী কারণে এই হামলা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি।’

এদিকে সাংবাদিক উৎপল মির্জার বাড়িতে সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনায় কর্মরত সাংবাদিকরা।

পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান বলেন, ‘সাংবাদিক উৎপল মির্জার বাড়িতে প্রকাশ্যে সশস্ত্র হামলার ঘটনাটি ন্যক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এই হামলার পেছনে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই। পাশাপাশি পরিবারটির নিরাপত্তায় পুলিশ মোতায়েনের দাবি জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com