1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
র‍্যাব-১২ 'র অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:১৯|
সংবাদ শিরোনামঃ
বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,, ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইন্জিনিয়ার মল্লিক মাহমুদুল ইসলাম। ঈদযাত্রায় নিরাপত্তা চাই ঈদের আনন্দ যেন শোকের ছায়ায় না ঢাকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত। ঈদ করা হলো না, লাশ হয়ে ফিরতে হলো বাড়িতে শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা বরিশালের গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড,এস,এম মনির

র‍্যাব-১২ ‘র অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন এলাকা থেকে ২৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ করা হয়েছে।

মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, তিনি বলেন, (২ জানুয়ারি) ২০২৪ ইং ভোর রাত ০৪.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন আরএস রেল গেইটের পাশে মেসার্স শিমলা স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ, ০২টি মোবাইল এবং নগদ ৩৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ১। মোঃ বিপ্লব মিয়া (৩৫), পিতা- মোঃ সাজু মিয়া, ২। মোঃ জাহাঙ্গীর আলম (২০), পিতা- মোঃ শফিউল ইসলাম, উভয় সাং- তাজহাট টিবি হাসপাতাল, পোঃ- আলমনগর, থানা- কোতয়ালী, জেলা- রংপুর।

জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইলে যোগাযোগের মাধ্যমে পিকআপযোগে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com