1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
র‍্যাব ১২- কার্যালয়ে চরমপন্থী সর্বহারা আত্মসমর্পণকারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করা হয় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের

র‍্যাব ১২- কার্যালয়ে চরমপন্থী সর্বহারা আত্মসমর্পণকারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করা হয়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় র‍্যাব-১২ এর সদরদপ্তরে আর্থিক অনুদান প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া কুষ্টিয়া, রাজবাড়ী ও মেহেরপুরের মোট ৭ জেলার ৩১৪ জন আত্মসমর্পণকারী সর্বহারার মাঝে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৩ কোটি ১৪ লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে র‍্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।র‍্যাবের মহাপরিচালক বলেন, আত্মসমর্পণকারীরা যেন আবারও বিপথে না যায়, এজন্য তাদের ও তাদের পরিবারকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিজস্ব কর্মসংস্থানের মাধ্যমে যেন স্বনির্ভর হতে পারে এজন্য তাদেরকে প্রধানমন্ত্রীর এই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সিরাজগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

উল্লেখ্য, চলতি বছরের ২১ মে র‍্যাব-১২ এর সহযোগিতায় এসব চরমপন্থীরা বিপুলসংখ্যক অস্রসহ আত্মসমর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com