1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
র‍্যাব-১২ এর অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারি গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:০৮|
সংবাদ শিরোনামঃ
তানোরে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা জুলাই দিবস ও ৫ আগষ্ট গণঅদ্ভুত্থান দিবস উদযাপনে গৌরনদীতে প্রস্তুতি সভা কালিয়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট গৌরনদীতে শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার গাছের  চারা বিতরন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন খোন্দকার মোহাম্মাদ আলী। দেবীগঞ্জে খাদ্য কমিটির তত্ত্ববোধনে বদলে গেল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং খাবারের মান। দেবীগঞ্জে পুকুর খননে বন্ধ প্রাকৃতিক পানি প্রবাহ, জলাবদ্ধতায় ডুবছে শত শত বিঘা ফসলি জমি,, নড়াইলে ‘জুলাই-গণঅভ্যুত্থান দিবস’ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

র‍্যাব-১২ এর অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ র‌্যাব-১২এর অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা ধীন এলাকা থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, বাস জব্দ।

১৭ এপ্রিল ২০২৪ ইং. সকাল ০৬.২০ ঘটিকায় র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতু ফুড কর্ণার দোকানের সামনে মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ০১টি বাস এবং তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন এবং নগদ ৭,৩০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ ফারুক (৪৭), পিতা-মৃত সালাম সিকদার,সাং-নিমাইগাসারি,থানা-সিদ্ধিরগঞ্জ,জেলা -নারায়ণগঞ্জ, ২। মোঃ মারুফ ওরফে মারিফ মন্ডল (৩২), পিতা-মোঃ ছফের মন্ডল, সাং-বৈদ্যনাথপুর মন্ডলপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোর ও ৩। শ্রী সনজিত বৈরাগী (২৪), পিতা-শ্রী শ্যামল বৈরাগী, সাং-মধুরমোড় ডাকবাংলা পাড়া, থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম।

জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাসযোগে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com