1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
র‍্যাব-১২'র পৃথক অভিযান চালিয়ে ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:২৯|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার

র‍্যাব-১২’র পৃথক অভিযান চালিয়ে ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ র‌্যাব-১২, এর পৃথক তিনটি অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৪০০ বোতল ফিন্সিডিল ও ১০.৫ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং কার্ভাড ভ্যান জব্দ।

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম,এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায়।

আজ ১৬ সেপ্টেম্বর ২০২৪ইং সকাল ০৮.৩০ ঘটিকায় ও রাত ০২.৩০ ঘটিকায় এবং রাত ০৩.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় পাপিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজারস্থ সিংঙ্গার শো-রুমের বিপরীত পার্শ্বে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর এবং বগুড়া জেলার শেরপুর থানাধীন ধনকন্ডু শেরপুর ফুড ভিলেজের সামনে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর পৃথক তিনটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানে এবং ট্রাভেল ব্যাগে মাদক পরিবহনকালে ৪০০ বোতল ফেন্সিডিল ও ১০.৫ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান, ০২টি ট্রাভেল ব্যাগ, ০৬টি মোবাইল ফোন এবং নগদ ১০,১৬০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা মোঃ জিয়াউর রহমান (৪০), পিতা- মোঃ আব্দুল সাত্তার, সাং- রহেলাপুর (সরদারপাড়া), থানা- কোতোয়ালি, জেলা- যশোর, মোঃ মমিনুর ইসলাম (২৮), পিতা-মৃত সিরাজুল ইসলাম, মোঃ আতিক (২৯), পিতা-মৃত জয়নাল আবেদীন, উভয় সাং- উত্তর বত্রিশ হাজারী, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট, মোঃ এনামুল (২১), পিতা- মোঃ মসলিম উদ্দিন, সাং-হলদি গাড়ী, থানা-হাতীবান্ধা, মোঃ কহিনুর (২৯), পিতা- মোঃ আব্দুল সামাদ, সাং- কেকটিবাড়ী, থানা- হাতীবান্ধা, উভয় জেলা- লালমনিরহাট।

জানা যায় যে, আসামিরা দীর্ঘ দিন যাবৎ লোকচক্ষুর আড়ালে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা রংপুর বিভাগের বিভিন্ন জেলা হতে সংগ্রহপূর্বক তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে অভিনব কায়দায় বহন করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ০৩টি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com