1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রায়পুর বিডি ভয়েসে এর চতুর্থ বর্ষপূর্তি পালন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

রায়পুর বিডি ভয়েসে এর চতুর্থ বর্ষপূর্তি পালন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

নাঈম হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- জেলার রায়পুর উপজেলার রায়পুর বিডি ভয়েস নামীয় সংবাদ ভিত্তিক অনলাইন প্লাটফর্মের চতুর্থ বর্ষপূর্তি পালন উপলক্ষে ইফতার মাহফিল, কুরআন তিলাওয়াত, ইসলামি সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯শে মার্চ) পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রায়পুর বিডি ভয়েসের প্রতিষ্ঠাতা মোঃ আজম খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড নুর উদ্দিন চৌধুরী নয়ন (এমপি, মাননীয় সংসদ সদস্য ২৭৫, লক্ষ্মীপুর-০২।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত মেহমান ছিলেন, কাজী জামশেদ কবির  বাক্কি বিল্লাহ ( ব্যবস্থাপনা পরিচালক,  রায়পুর বিডি বয়েস), অধ্যক্ষ মামুনুর রশিদ( চেয়ারম্যান,  উপজেলা পরিষদ,  রায়পুর),  গিয়াস উদ্দিন রুবেল ভাট ( মেয়র,  রায়পুর পৌরসভা), রফিকুল হায়দার বাবুল পাঠান (সাধারণ সম্পাদক,  রায়পুর উপজেলা আ’লীগ), মারুফ বিন জাকারিয়া ( ভাইস চেয়ারম্যান,  উপজেলা পরিষদ), আবু ছাইদ জুটন( সাধারণ সম্পাদক,  পৌর আওয়ামিলীগ,  রায়পুর),  বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম ( সাবেক ডেপুটি কমান্ডার,  রায়পুর উপজেলা,  লক্ষ্মীপুর),  নাজমা বিনতে আমিন ( উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর)

এছাড়াও উপস্থিত ছিলেন,  আনোয়ার হোসেন ঢালী( সভাপতি, রায়পুর প্রেসক্লাব),  এম আর সুমন ( সাধারণ সম্পাদক,  রায়পুর প্রেসক্লাব), প্রবীণ সাংবাদিক শংকর মজুমদার, মিজানুর রহমান মোল্লা, সোহেল আলম, ওয়াহিদুর রহমান মুরাদ সহ রায়পুর উপজেলার এক ঝাঁক তরুণ কলম যোদ্ধা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, ও সামাজিক ব্যাক্তি, আয়োজক কমিটি, প্রমূখ।

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, রায়পুর বিডি ভয়েস একটি সংবাদ ভিত্তিক প্লাটফর্ম। যারা রায়পুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করছে। রায়পুর বিডি ভয়েসের সফলতা কামনা করি।

এসময়ে নূরানী হাফিজি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য  আয়োজিত হামদ ও না’ত সহ নানা প্রতিযোগিতার মধ্যে  প্রথম স্থান হিসেবে অধিকার লাভ করেন, মো: ফরহাদুল ইসলাম(১৩)(রাবেয়া সিদ্দিকীয়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা),  ২য় স্থান হিসেবে অধিকার লাভ করেন,  মো: আবদুল্লাহ(রায়পুর কামিল মাদ্রাসা ),  ৩য় স্থান হিসেবে অধিকার লাভ করেন,  মো: সিয়াম হোসেন (তানজিমুল উম্মাহ ইসলামী ক্যাডেট মাদ্রাসা)

অনুষ্ঠানের দোয়া ও ইফতার পর্বের পূর্বে  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com