1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:৫৬|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৪২০ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার ২য় দিনে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনির নেতৃত্ব নগরীর ৩নং ওয়ার্ডের দাশপুকুর মহল্লায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন যুবদলের নেতা কর্মীরা।

রাজশাহী মহানগর যুবদলের নেতা কর্মীরা বাড়ী, বাড়ী গিয়ে রাজশাহী -২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য লিফলেট বিতরণ করেন।

মহানগর যুবদলের নেতা কর্মীরা বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান এর দেশ গঠনের পরিকল্পনা জনগণকে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা, মহানগর যুবদলের সদস্য মুজিবুল হক মিলন, নীরব খাঁন তারেক, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদৎ হোসেন রনি, যুবদল নেতা ফায়সাল সরকার ডিকো,তানভির আহমেদ ফিরোজ,মশিউর রহমান হৃদয়,ফরিদ হোসেন, খোকন খাঁন, খালিদ হাসান, সোহাগ সহ যুবদলের ইঞ্জিনিয়ারিং আরিফুজ্জামান সোহেল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com