1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫৭|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০১০ ঘটিকায় সোনাইকান্দি বিওপি’র নিয়মিত টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানাধীন খোলাবনা নামক এলাকার কলা বাগানের মধ্যে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কিছু অসাধু চক্র ঘটনাস্থলে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল তথ্যের উপর ভিত্তি করে কলা বাগানের এর ভিতরে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে বিজিবি’র টহল দল দেখতে পায় যে, পলিথিনে মোড়ানো কিছু একটা পড়ে আছে তখন টহল দল পলিথিনটি খুললে তার মধ্য হতে ১৭৯ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও একই দিনে রাত্রি আনুমানিক ০০৫০ ঘটিকায় সাহেবনগর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন চরকানাপাড়া নামক এলাকা দিয়ে মাদক দ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধান ক্ষেতের মধ্যে ফাঁদ পেতে থাকে। দীর্ঘ সময় ফাঁদ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দলটি হতে কিছুটা দূরে লোকজনের আনাগোনা শুনতে পায়। তৎক্ষতাৎ আভিযানিক দল ঘটনা যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হলে মাদক কারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরক্ষনে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে আভিযানিক দল একটি বস্তা দেখতে পায় এবং বস্তাটি গুলো খুললে তার মধ্য হতে ২৬ বোতল ভারতীয় জেডি মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com