1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী দাসপুকুর রেললাইন এলাকায় প্রকাশ্যে মাদকের হাট - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক দেবীগঞ্জে পূজার আনন্দে সড়কে দুর্ঘটনার শঙ্কা, ঝুঁকিতে দর্শনার্থীরা সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয় সাফল্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিএমএসএফের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ

রাজশাহী দাসপুকুর রেললাইন এলাকায় প্রকাশ্যে মাদকের হাট

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহী মহানগরীর দাসপুকুর রেললাইন সংলগ্ন আইডি বাগানপাড়া এলাকায় প্রকাশ্যে জমে উঠেছে মাদকের হাট।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় অবাধে হেরোইন, ইয়াবা, গাঁজা ও ট্যাপান্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এতে করে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়লেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে রেললাইন ও আশপাশের নির্জন স্থানগুলোকে কেন্দ্র করে প্রতিদিন বসছে মাদকের আসর। দূর-দূরান্ত থেকেও মাদকসেবীরা সেখানে এসে জড়ো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, মাদক কারবারিদের কারণে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের উৎপাত ও সামাজিক অস্থিরতা বাড়ছে উদ্বেগজনক হারে। সন্ধ্যার পর নারী ও শিক্ষার্থীদের চলাচলও অনিরাপদ হয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের নিয়ে চরম আতঙ্কে আছি। প্রকাশ্যে মাদক বিক্রি হলেও রহস্যজনক কারণে কেউ কিছু বলছে না। মাঝে মধ্যে অভিযান হলেও তা স্থায়ী কোনো সমাধান আনতে পারছে না।”

স্থানীয় সচেতন মহল দ্রুত ওই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং স্থায়ী নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে পুরো এলাকার তরুণ সমাজ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে দাসপুকুর রেললাইন এলাকার মাদক বাণিজ্য বন্ধে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com