1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী তানোর থানা পুলিশের অভিযানে ২টি ব্যাটারি জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

রাজশাহী তানোর থানা পুলিশের অভিযানে ২টি ব্যাটারি জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীর তানোর উপজেলার কালিগঞ্জ এলাকায় বাসিন্দাপাড়া ও বর্ষপাড়া গ্রামের রাতের আঁধারে চলছে অবৈধ পুকুর খনন ফসলি জমি কেটে মাটি পাচারের এই চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয় থাকলেও প্রশাসনের নজরদারি ছিল না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জের বিভিন্ন মাঠে প্রতিদিন রাত ১০টার পর এক্সকাভেটর ও ট্রাক্টর নিয়ে নামছে একটি চক্র। ফসলি জমির এবং সংস্কারের নামে মাটি কেটে তা ইটভাটা ও নির্মাণ কাজে বিক্রি করা হচ্ছে।এবং বিভিন্ন ভরাট কাজে মাটি বিক্রয় করেই চলছে একটি চক্র এতে একদিকে যেমন তিন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে রাস্তাঘাট পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে।

বিষয়টি নজরে আসার পর তানোর থানার ওসি মহোদয়ের নির্দেশে থানার এসআই আনোয়ারের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে অবৈধ পুকুর খননে ব্যবহৃত ভেকু মেশিন থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়। তবে অভিযানের আগেই মেশিনের চালক ও মালিক পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় এক কৃষক বলেন, রাতে মেশিনের শব্দে ঘুমানো যায় না। আমরা অনেকবার বাধা দিয়েছি, কিন্তু তারা বলে প্রশাসনকে ম্যানেজ করা আছে। আজ পুলিশ এসে ব্যাটারি জব্দ করায় কিছুটা স্বস্তি পেলাম।”

এ বিষয়ে তানোর থানার ওসি বলেন, “অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। কারো ছাড় নেই। জব্দকৃত ব্যাটারির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসীর দাবি, শুধু ব্যাটারি জব্দ করলেই হবে না। যারা রাতের আঁধারে ফসলি জমি কেটে পুকুর বানাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত মামলা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে তানোরের কৃষি জমি ধ্বংস হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com