1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর মহানগরীতে বোমা তৈরি ও সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেফতার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

রাজশাহীর মহানগরীতে বোমা তৈরি ও সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেফতার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- বোমা তৈরি ও সরবরাহের অভিযোগে রাজশাহী নগরী হতে জাহিদ হাসান নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জাহিদ হাসান রাজশাহী নগরীর লক্ষীপুর বাকির মোড় এলাকার মৃত মজনু মিয়ার ছেলে। এছাড়াও তিনি নগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বোমারু জাহিদ নামে পরিচিত।

রাজশাহী মহানগরীর (আরএমপি) পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জাহিদ হাসান চিহ্নিত সন্ত্রাসী।

তিনি নিজে বোমা তৈরি করে বিভিন্ন কায়দায় তা সরবরাহ করতেন। সম্প্রতি হরতাল ও অবরোধকে কেন্দ্র করে যে সকল পিকেটারকে আটক করা হয়েছে তাদের দেওয়া তথ্য মতে জাহিদ ককটেল সরবরাহ করতেন। পরবর্তিতে পুলিশ রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে লক্ষীপুর বাকির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।

নগরীর বোয়ালিয়া থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে করা পূর্বের একটি মামলায় মো. জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান আরএমপির বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com