1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ীতে বাস–ভ্যান মুখোমুখি সংঘর্ষ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৬:৪৫|
সংবাদ শিরোনামঃ
রামপালে সাংবাদিকদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় বরিশাল–১ আসনে রাজনৈতিক ভদ্রতার দৃষ্টান্ত বিএনপি’প্রার্থী স্বপনের সঙ্গে জামায়াত প্রার্থী কামরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ এবারের নির্বাচন হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন-মাদারীপুরে”মামনুল হক” রাজশাহীকে কৃষিভিত্তিক ইন্ড্রাস্ট্রি গড়ে কর্মসংস্থানের নগরী বানাতে চাই : ডা. জাহাঙ্গীর গৌরনদী ও আগৈলঝাড়ায় ধানের শীষের পক্ষে বরিশাল আইনজীবি ফোরামের নির্বাচনী প্রচার সভা ও গণসংযোগ গৌরনদীতে সেনা অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক। গৌরনদীতে সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তাদের মতবিনিময় প্রতিটি কেন্দ্রই থাকবে সিসিটিভির আওতাভুক্ত রাজশাহীর গোদাগাড়ীতে বাস–ভ্যান মুখোমুখি সংঘর্ষ রাজশাহীর রেশম শিল্প : ঐতিহ্য, সম্ভাবনা ও নতুন অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত

রাজশাহীর গোদাগাড়ীতে বাস–ভ্যান মুখোমুখি সংঘর্ষ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস ও সবজি বহনকারী ভ্যানের সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন। সকাল ৮টার দিকে উপজেলার সুলতানগঞ্জ এলাকার ফরিদপুর পাম্পের সামনে টার্নিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি সবজি বোঝাই ভ্যান মোড় ঘোরার সময় মহানন্দা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভ্যানটি উল্টে যায়। ভ্যানচালক দ্রুত লাফিয়ে পড়ে আহত হন।

দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রীও আঘাত পান। সংঘর্ষের ধাক্কায় বাসটির পাশের কয়েকটি কাঁচ ভেঙে যায়।

বাসের যাত্রীদের ভাষ্য, চালকের তাৎক্ষণিক নিয়ন্ত্রণের কারণে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার ও প্রাথমিক সহায়তা দেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com