1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু রাজশাহী সীমান্তে বিজিবি’র সফল অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে সারের বাজারে অস্বচ্ছতার অভিযোগ, বিপাকে কৃষক জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা। নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গৌরনদীতে সাকুরা বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, নারীর ডান পা খণ্ডিত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, এসকফ সিরাপ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩ মার্চ) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনে বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টায় আলাইপুর বিওপির একটি আভিযানিক দল বাঘা থানার গোকুলপুর পাঁচ নম্বর বাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় কাঁশবনের ভেতর লুকানো একটি ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ ইতিমধ্যে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিন রাত ৯টার দিকে শাহাপুর বিওপির নিয়মিত টহল দল কাটাখালী থানার শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, একই সময়ে রাত ৯টায় চরমাজারদিয়া বিওপির সদস্যরা দামকুড়া থানার হারুপাড়া এলাকায় একটি কলাবাগানে অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এছাড়াও রাত সাড়ে ৯টার দিকে তালাইমারী বিওপির অপর একটি দল মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকায় পদ্মার চরের ঝাউবন থেকে একটি ব্যাগে লুকানো অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে।

সর্বশেষ রাত সাড়ে ১১টায় সোনাইকান্দি বিওপির টহল দল দামকুড়া থানার বেড়পাড়া এলাকা থেকে থেকে ৬১ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। এই সিরাপগুলোও দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবি-১ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অন্যান্য মাদকদ্রব্যগুলো কাটাখালী, দামকুড়া ও মতিহার থানায় জমা দেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com