1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৬:৩৩|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

রাজশাহীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীর পুঠিয়া থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ জানায়, সোমবার (২৫ আগস্ট) ভোর রাত ১টা ৩০ মিনিটে পুঠিয়া উপজেলার আগলা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে আটক করা হয়। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।

ঘটনার সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৫ তারিখে পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে মারামারির ঘটনায় হাসিবুর নামে একজন নিহত হন। এ ঘটনায় পরদিন থানায় হত্যা মামলা হয়। মামলার আসামি ওয়াজেদ আলী জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন।

এরপর গত ১০ আগস্ট সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করার সময় প্রতিপক্ষ গ্রামের অন্তত ৩০–৩৫ জন লাঠি, রড, হাসুয়া ও রামদা দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওয়াজেদ আলী গুরুতর জখম হন এবং তার ছেলে মাসুম ও স্ত্রী লাইলী বেগমও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৫০ মিনিটে ওয়াজেদ আলী মারা যান।

এই নারকীয় ডাবল মার্ডার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি হয়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালায়। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই নাটোর সদর এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ সোমবার রাতে পুঠিয়া থেকে প্রধান আসামি ফয়সালকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com