1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে গুলি করে মুসল্লিকে হত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৩:৫২|
সংবাদ শিরোনামঃ
‎গৌরনদীতে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে পূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার গৌরনদীতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজ তিন মাস ধরে বন্ধ নামাজ পড়তে গেল আর ফিরে আসলো না তারেক রহমান মরহুম পিতার মতো-ই সংবাদপত্র-সাংবাদিক বান্ধব, সাংবাদিকদের জন্য নিশ্চয়ই তিনি কিছু করবেন রাজশাহী চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ নড়াইল-১: নির্বাচিত সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে দেখতে চায় ভোটাররা রামপালে রাজনৈতিক উত্তাপে হামলা শিশুসহ আহত ৪ আমের মুকুলে মুখর কালিয়া-নড়াগাতীর প্রত্যন্ত গ্রাম, সুবাসে ভরে উঠেছে জনপদ—ভালো ফলনের প্রত্যাশা নড়াইল জেলা প্রশাসকের সাথে আরজেএফ’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহীতে গুলি করে মুসল্লিকে হত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত মোস্তফা নগরীর ২৯ নং ওয়ার্ডের ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী। রাতে তিনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা কেউ বুঝতে পারছেন না। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা পাওয়া গেছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, ‘হাসপাতালে আসার আগেই মোস্তফার মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও জখম দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণে হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’

রাজশাহী মহাগনর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ তদন্ত করছে। কেন এই ঘটনা সেটি আমরা এখনও জানতে পারিনি। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com