1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোহনপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

মোহনপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীর মোহনপুর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাতে কেশরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামী বাকশৈল গ্রামের মৃত আব্দুল গনি মৃধার ছেলে দারাজ উদ্দীন মৃধা (৫৫) কে গ্রেপ্তার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের বাসিন্দা লুৎফর রহমান মৃধার চার বছর বয়সী কন্যা শিশু গত ৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় একই গ্রামের দারাজ উদ্দীন মৃধা (৫৫) শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে তার বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, শিশুটির কান্নার শব্দ শুনে প্রতিবেশী এক নারী বিষয়টি দেখতে পান এবং শিশুটির মাকে খবর দেন। পরে শিশুটির মা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে কান্নারত অবস্থায় উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে শিশুটিকে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ হেলেনা আকতার (সদর সার্কেল) বলেন, এ ঘটনার পর শিশুটির বাবা লুৎফর রহমান মৃধা বাদী হয়ে মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দারাজ উদ্দীন মৃধাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com