1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ​স্বপ্নচূড়া তরুণ সংঘের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪৬|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

মাদারীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ​স্বপ্নচূড়া তরুণ সংঘের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

​মাদারীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শীতার্ত অসহায় মানুষের পাশে আছি,—এই স্লোগানকে সামনে রেখে স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ (STSB) সংগঠনের পক্ষ থেকে শতাধিক কম্বল বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা -১১ টায় সরকারি সমন্বিত ভবনের চতুর্থ তালায় জেলা শিশু বিষয়ক সমন্বিত হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অসহায় শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় ​শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সমাজসেবা উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম মুন্সী।

এসময় স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হাসান আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্বপ্নচূড়া তরুণ সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জহিরুল ইসলাম (সানি)।

অনুষ্ঠানের সার্বিক সহ-যোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ,সফলভাবে এই শীতবস্ত্র বিতরন কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া তরুণ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান আহমেদ বলেন, আমারা দির্ঘদিন যাবৎ সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি, আমাদের সাধ্য অনুযায়ী অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

এসময় প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য,তরুণদের এই সেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সংগঠনটির সদস্যরা শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com