1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:৩৯|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

মাদারীপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‎৩৬ জুলাই-২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর সুচিয়ারভাঙ্গা এলাকায় শহীদ তাওহিদ সন্যামাদের কবরে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন এবং কবর জিয়ারত করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসিমন আক্তার ও পুলিশ সুপার মোহাম্মাদ নাঈমুল হাছান সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতা কর্মীরা।

এছাড়া মাদারীপুরের আরও ৬ জন শহীদ রোমান বেপারী,শহীদ মো: নাইমুর রহমান, ‎শহীদ মামুন সরদার,শহীদ ইসমাইল হোসেন রাব্বি,
‎শহীদ সৈয়দ নাজমুল হাসান,শহীদ মো: আশরাফুল হাওলাদার সহ শহীদদের কবরে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন এবং কবর জিয়ারত করেন অন্যান্য জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এরপর সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলরুমে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী এর সভাপতিত্বে আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

আলোচনা শেষে শহীদ ও শহীদ পরিবার এবং আহত পরিবারদের জন্য দোয়ার আয়োজন করা হয়। এছাড়া দোয়া শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করেন জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com