1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে দুগ্ধপোষ্য দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে পাশেই বসে ছিলেন মা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার,

মাদারীপুরে দুগ্ধপোষ্য দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে পাশেই বসে ছিলেন মা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর শহরের লঞ্চঘাট বালুর মাঠ এলাকায় দুগ্ধপোষ্য ২ সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক মা। বুধবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে পাশেই বসে ছিলেন মা। পরিবারে লোকজন টের পেয়ে দরজা খোলার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, লঞ্চঘাট এলাকার হালিম খান ও তাহমিনা আক্তার দম্পত্তির দুই শিশু সন্তান। একজন ৩ বছর বয়সী জান্নাত, অপরজন ১ বছর বয়সী মেহেরাজ। স্বামীর সাথে পারিবারিক ঝামেলা হওয়ার পরে তাহমিনা আক্তার তার বাবা মোঃ তারা মিয়া‘র বাড়িতে এসে থাকেন। এরই মধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

বুধবার দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে গেলে সে দুই সন্তানসহ তার ঘরের দরজা বন্ধ করে দেয়। এরই মধ্যে জান্নাত ও মেহরাজ এই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেন। টের পেয়ে ঘরের লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ দরজা ভেঙ্গে মশারি টাঙানো অবস্থায় খাটের উপর ২ শিশুর লাশ নিয়ে মাকে বসে থাকতে দেখে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, মা তাহমিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে রেখে। ২ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com