1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, চার ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, চার ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি বাস্তবায়নে ঢাকা-বরিশাল মহাসড়কে একাধিক গাছ ফেলে মহাসড়ক অবরোধ করা হয়েছে। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। রোববার সকাল সাড়ে ৬ টার দিকে মহাসড়কের গোপালপুর এলাকায় এ কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে প্রায় চার ঘন্টার বেশি যান চলাচল বন্ধ থাকার পরে কালকিনি ও ডাসান থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছের গুড়ি অপসারণ করলে সকাল সাড়ে ৯ টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাটডাউন কর্মসূচির নেতৃত্ব ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার। এসময় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সীমান্তবর্তী গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে সকাল ৬ টা থেকে অবস্থান নিতে শুরু করেন স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় যন্ত্রের সাহায্যে ১০ থেকে ১২টি গাছ কেটে তারা মহাসড়কের বিভিন্ন অংশে ফেলে রাখে। এতে রাস্তার উভয় পাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রী ও চালকেরা। মহাসড়কে টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে নানা ধরণের স্লোগান দেন। খবর পেয়ে কালকিনি ও ডাসার থানার পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে মহাসড়কে কেটে রাখা গাছ সরিয়ে দিলে সকাল সাড়ে ৯ টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।শাটডাউন কর্মসূচিতে মহাসড়কের একটি ভ্যান রেখে মঞ্চ বানিয়ে হ্যান্ডমাইকে বক্তব্য দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার।

এ সময় তারা বলেন, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনূস সরকারের বিরুদ্ধে শাটডাউন কর্মসূচি চলছে। এ সময় অবরোধ সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তাঁরা।

জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা কাটাগাছগুলো অপসারণ করেছি। সকাল সাড়ে ৯টা থেকে যান চলাচল শুরু হয়েছে।’দীর্ঘ সময় যানচলাচল বন্ধ থাকার প্রসঙ্গে তিনি আরও বলেন, আওয়ামী লীগের লোকজন একাধিক গাছ কেটে মহাসড়কে ফেলে রাখে। তাই গাছগুলো অপসারণ করতে সময় বেশি লেগেছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com