1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ডিস ব্যবসায়ী আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:০১|
সংবাদ শিরোনামঃ
স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা চাপাইল-কালিয়া রুটে চরম যাত্রী দুর্ভোগ, বিআরটিসি (BRTC) বাস চালুর দাবিতে এলাকাবাসীর আকুতি দেবীগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত,, প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে হত্যা, পলাতক প্রেমিক গ্রেফতার। মাদারীপুরের ডাসারে খাল খনন প্রকল্প পরিদর্শন করেন”এমপি আনিসুর রহমান তালুকদার খোকন” বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর রাজশাহীর বিভিন্ন এলাকায়- ১৩ দিন বিদ্যুৎ থাকবে না কিছু এলাকায়

মাদারীপুরে ডিস ব্যবসায়ী আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরে আলোচিত ডিস ব্যবসায়ী আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নতুন মাদারীপুর এলাকার সর্বস্তরের জনগণ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও এখনো মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। তারা অভিযোগ করেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, লাভলু হাওলাদারের নেতৃত্বে একটি চক্র বিএনপি ও ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে আসছে। দ্রুত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সদর মডেল থানার সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।

এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান।

এদিকে,মাদারীপুর মডেল থানার ওসি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

স্থানীয়দের আশা,প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েহত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবে।

প্রতিবেদন: মোঃ রেজাউল হোসেন খান
স্থান: মাদারীপুর
তারিখ: ১৫ মার্চ ২০২৬

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com