1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মহানগর বিএনপিতে রবিউল আলম মিলুকে শীর্ষ নেতৃত্বে দেখতে চায় নেতাকর্মীরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎

মহানগর বিএনপিতে রবিউল আলম মিলুকে শীর্ষ নেতৃত্বে দেখতে চায় নেতাকর্মীরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহী মহানগর বিএনপির রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক কাউন্সিলর মোঃ রবিউল আলম মিলু। মহানগরীর তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে শীর্ষ নেতৃত্বে দেখতে চেয়ে জোর দাবি জানিয়েছেন।

তাদের মতে, মিলু একজন পরীক্ষিত নেতা, যিনি বারবার রাষ্টীয় নিপীড়নের শিকার হয়েও আন্দোলনের ময়দান থেকে একচুলও সরে যাননি।

দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে মোঃ রবিউল আলম মিলু বহু নির্যাতন ও ত্যাগের মধ্য দিয়ে গেছেন। রাজপথে তার দৃঢ় অবস্থান এবং প্রতিক‚ল পরিস্থিতিতেও অবিচল সংগ্রাম তাকে সাধারণ নেতাকর্মীদের কাছে একজন প্রকৃত অভিভাবক হিসেবে পরিচিতি এনে দিয়েছেন।

নেতা-কর্মীরা মনে করেন, দুঃসময়ে তিনি যেভাবে দলের পাশে ছিলেন এবং নেতাকর্মীদের আগলে রেখেছেন, তা তাকে শীর্ষ নেতৃত্বের জন্য অপরিহার্য করে তুলেছে।

রাজশাহীর ৩০টি ওয়ার্ডে বিএনপির নেতৃবৃন্দকে একত্রিত করার ক্ষেত্রে মিলুর সক্ষমতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তাকে এই পদের জন্য যোগ্যতম প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মহানগর বিএনপির সাধারণ নেতাকর্মীরা একবাক্যে বলছেন, রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ তিন নেতার মধ্যে আমরা মোঃ রবিউল আলম মিলুকে দেখতে চাই।

নেতাকর্মীরা বিশ্বাস করেন, রবিউল আলম মিলুর মতো ত্যাগী, সৎ ও কর্মীবান্ধব নেতার যথাযথ মূল্যায়ন হলে শুধু মহানগর বিএনপি নয়, পুরো দলই একটি শক্ত ভিত পাবে। তাদের প্রত্যাশা, কেন্দ্রীয় নেতৃত্ব যদি সময়োপযোগী এই সিদ্ধান্ত নেয়, তবে রাজশাহী মহানগর বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত ও জনআকাঙ্খার প্রতীক হয়ে উঠবে।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বর্তমানে দলের ক্রান্তিকালে এমন একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতার নেতৃত্বে আসা দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। মিলুর নেতৃত্ব মহানগর বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।রাজশাহী মহানগর বিএনপিতে রবিউল আলম মিলুকে শীর্ষ নেতৃত্বে দেখতে চাই রাজশাহী নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com